পূর্ব রেলের হাওড়া শাখায় ‘জাতীয় ঐক্য দিবস’ পালন

বৈশাখী সাহা, কলকাতাঃ

ভারতের ‘লৌহমানব’ ভারতরত্ন সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে, ৩১শে অক্টোবর শনিবার দেশাত্মবোধক উদ্দীপনার সাথে ‘জাতীয় ঐক্য দিবস’ পালন করে পূর্ব রেলের হাওড়া ডিভিশন। সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর আয়োজিত ‘ইউনিটি রান’ এ ডিভিশনের আধিকারিক ও কর্মীরা অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করেন। যার মধ্য দিয়ে হাওড়া ডিভিশন সর্দার বল্লভভাই প্যাটেলের সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি ও আদর্শকে স্মরণ করার পাশাপাশি তাঁদের ঐক্য, অখণ্ডতা ও সংহতির আদর্শ সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।