সর্দার বল্লভভাই প্যাটেল এর জন্মদিবসে 'রাষ্ট্রীয় একতা দিবস' পালন শিয়ালদহ শাখার তরফে

বৈশাখী সাহা, কলকাতাঃ

ভারতের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার শিয়ালদহ ডিভিশনে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও দেশাত্মবোধের সঙ্গে পালিত হল 'রাষ্ট্রীয় একতা দিবস'। এই উপলক্ষে কলকাতার প্রিন্সেপ ঘাট স্টেশনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিভিশনের প্রায় ২০০ জনের বেশি আধিকারিক, কর্মচারী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা এবং ERWWO/শিয়ালদহের সভানেত্রী নিধি সাক্সেনার নেতৃত্বে জাতীয় ঐক্যের শপথ গ্রহণ করা হয়। দেশের প্রতি তাঁর নিষ্ঠা, দূরদর্শিতা এবং ভারতকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজিত হয় ‘রান ফর ইউনিটি’। শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা-সহ ডিভিশনের আধিকারিক ও কর্মচারীরা উৎসাহের সঙ্গে এই দৌড়ে অংশগ্রহণ করেন।
আয়োজিত 'রান ফর ইউনিট' এর মধ্য দিয়ে শিয়ালদহ ডিভিশন সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শ, ঐক্য, সম্প্রীতি ও সম্মিলিত দায়িত্ববোধের মূল্যবোধের প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।