*বারুইপুরে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার নিয়ে বৈঠক, দুই সংগঠনের মধ্যে চুক্তি স্বাক্ষর*

এস রোজলিন : কলকাতা: অনুষ্ঠিত হয়ে গেল বারুইপুরে নাগরিকদের সাংবিধানিক অধিকার বিষয়ে একটি আলোচনা সভা। সংখ্যালঘু মুসলিম সংগঠন বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ (বিএসপি) এবং সংখ্যালঘু খ্রিস্টান সংগঠন কাউন্সিল অফ অল খ্রিস্টান মাইনরিটি (সিসিএম)-এর যৌথ উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে দুই সংগঠনের মধ্যে একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়। চুক্তিতে বলা হয়েছে, ভবিষ্যতে যে কোনও সমস্যায় দুই সংগঠন একে অপরের পাশে থাকবে এবং যৌথভাবে সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিএম-এর কর্ণধার বিশপ সুকুমার অগাস্টিন, চেয়ারম্যান বিশপ আশুতোষ, সম্পাদক রেভারেন্ড শ্যামল ঘড়ুই, রেভারেন্ড সঞ্জীব, ফাদার সঞ্জয় গোমস এবং বিএসপি-র কার্যকরী সভাপতি আব্দুর রউফ, সম্পাদক প্রফেসর ড. জাহান আলী পুরকাইত, সহ-সভাপতি নজরুল হক সিপাই, সদস্যা মারিয়া ঘড়ুই সহ অন্যান্য সদস্যরা।পরবর্তী যৌথ সভার তারিখ ও কর্মসূচি নির্ধারণ করে সভা শেষ হয়।