৩৬ কেজি গাঁজা সহ ধৃত মাদক পাচার চক্রের ৬ পন্ডা।

৩৬ কেজি গাঁজা সহ ধৃত মাদক পাচার চক্রের ৬ পাণ্ডা

বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশের জালে ধরা পড়ে চলেছে গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক পাচারকারীরা। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনের একটি মাদক পাচার চক্রকে হাতেনাতে ধরে ফেলে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগীয় কর্মীরা। উদ্ধার হয় বিপুল পরিমান গাঁজা।
বিদ্যাসাগর সেতুর পার্শ্ববর্তী খিদিরপুর এলাকাশ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় মাদক পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে। এদিন বিপুল পরিমান মাদক পাচার হবে- গোপন সূত্রে এমন খবর পেয়ে, খিদিরপুর এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের হেস্টিংস থানার গোয়েন্দা বিভাগীয় পুলিশ কর্মীরা। নজরদারি চালাতেই তাঁদের নজরে আসে, খিদিরপুরের কে পি রোডের দক্ষিণ দিকের ফুটপাতে একটি সিইএসসি-র পোলের সামনে জড়ো হয়েছে ৬ জনের একটি দল। তাঁদের আচরন দেখে সন্দেহ হওয়ায়, গোয়েন্দা বিভাগীয় পুলিশ কর্মীরা তাঁদের ঘিরে ফেলে। উদ্ধার হয় বিপুল পরিমান গাঁজা। একইসাথে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা থানা এলাকার দক্ষিণ মামুদপুরের বাসিন্দা মৃত্যুঞ্জয় মন্ডল, বিশ্বজিৎ ভান্ডারী, দীপঙ্কর মন্ডল, সমীর কয়াল। বিষ্ণুপুর থানা এলাকার জয়রামপুরের বাসিন্দা প্রীতম অধিকারী। দক্ষিণ আলের বাসিন্দা রূপক জাতক নামে মোট ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার ওজন ৩৬ কেজি বলে জানায় পুলিশ। ধৃতদের বিরুদ্ধে কলকাতা পুলিশের হেস্টিংস থানার পক্ষ থেকে, মাদক পাচার বিরোধী আইন সংক্রান্ত সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি, পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালত মারফত ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতরা এই বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে কিভাবে পেয়েছে, কোথায় পাচারের কথা ছিল, তাঁরা কতদিন যাবত ওই কর্মকান্ডে লিপ্ত, এই চক্রের সঙ্গে আর কে বা কারা কিভাবে যুক্ত, ওই পাচার চক্রের জাল কতদূর বিস্তৃত, উঠে এসেছে এমনই নানান প্রশ্ন। তদন্ত সাপেক্ষে সমস্ত প্রশ্নের যথাযত উত্তর পাওয়া সম্ভব হবে বলে জানায় পুলিশ।

About Author

error: Content is protected !!