সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে সংখ্যালঘু সংগঠনের সদস্যদের সাক্ষাৎ

*বাংলার ওবিসি তালিকা থেকে ৩২টি মুসলিম পদবী অপসারণ: রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা নিয়ে ন্যায় বিচার চেয়ে উস্থি বিডিওর সাথে সংখ্যালঘু সংগঠনের সাক্ষাৎ*

*বাইজিদ মন্ডল উস্থি:-* ১৭ মার্চ ২০২৫- কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক রায়ের পরে, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস (এনসিবিসি) বাংলার ওবিসি তালিকা থেকে ৩২টি মুসলিম পদবীকে বাদ দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্য জুড়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। খোট্টা, পেঞ্চি, বেলদার সহ বিভিন্ন সম্প্রদায় এই সিদ্ধান্তে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর উদ্বেগ: ১)এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলো শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ থেকে বঞ্চিত হবে,২)সামাজিক বৈষম্য আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে,৩)রাজনৈতিক সংবেদনশীলতা বৃদ্ধি পেয়েছে এবং আইনি জটিলতা তৈরি হয়েছে,৪)কলেজ ও বিশ্ববিদ্যালয় নির্বাচনে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর আগ্রহ কমে যেতে পারে।এই উস্থিতে বিডিওর সাথে সংখ্যালঘু সংগঠনের সাক্ষাৎ উস্থিতে মিল্লি ইত্তেহাদ মগরাহাট ও বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের একটি প্রতিনিধি দল বিডিও সাহেবের সাথে সাক্ষাৎ করেন। ব্লক প্রশাসনের কাছে তারা
ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তারা ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবিও জানিয়েছেন। তারা ওবিসি সংক্রান্ত সমীক্ষার সময় যাতে সঠিক তথ্য উঠে আসে এবং কোনো সমস্যা না হয়, সে বিষয়ে বিডিও সাহেবের সাথে আলোচনা করেন।এই প্রতিনিধি দলের মধ্যে মুখ্য আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক তথা মগরাহাট মিল্লী ইত্তেহাদ এর আহবায়ক ডক্টর জাহান আলি পুরকাইত এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদ তথা ইত্তেহাদের ব্লক কমিটির অন্যান্য আহবায়ক ও পদাধিকারীগণ যথা মাষ্টার নুরনবী সরদার, সিকান্দার লস্কর, মনোয়ার হোসেন, মাওলানা নুর আলম, সাংবাদিক বাইজিদ মন্ডল, সামীম আখতার সহ অন্যান্যরা। জাহান আলি পুরকাইত এর সমীক্ষার সার্কুলার, পদ্ধতি ও তার যথার্থতা বিষয়ে প্রশ্নের উত্তরে বিডিও এস কে আসিফ ইকবাল সাহেব উর্ধতন কতৃপক্ষের মৌখিক নির্দেশ উল্লেখ করে নমুনা সমীক্ষা সচেতন ও সঠিকভাবে সম্পাদনার আশ্বাস দেন। ব্লক অফিসের অন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে সমস্ত বিষয়টি ত্রুটিহীনভাবে সম্পন্ন করার চেষ্টা করাহবে বলে উপস্থিত সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের কথা দেন।মাষ্টার নুরনবী সরদার কতগুলো পদবীর নমুনা সমীক্ষা হচ্ছে জানতে চান। মাষ্টার সিকান্দার সমীক্ষা পদ্ধতি সঠিকভাবে পরিচালনার পক্ষে সওয়াল করেন। মাওলানা ইমাম নুর আলম সাহেব সমীক্ষায় যাতে উপযুক্ত মানুষ বঞ্চিত না হয় তার দাবি জানান। মনোয়ার হোসেন নমুনা সমীক্ষার গতিপ্রকৃতি নিয়ে বিডিও সাহেবের কাছে জানতে চান। যথাযথ নিয়মে বিডিও সাহেবের পর্যবেক্ষণে সমীক্ষাকার্য সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন অন্যতম প্রতিনিধি সামীম আখতার। সংশ্লিষ্টক্ষেত্রে সংগঠনের পক্ষ থেকে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত বলে ডক্টর পুরকাইত বিডিও সাহেবকে আশ্বস্ত করেছেন। এই ঘটনাটি বাংলার রাজনীতি এবং সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

About Author

error: Content is protected !!