হোলি

আজ হোলি উৎসব পালিত হচ্ছে সারা দেশ জুড়ে,আজ মালিক পক্ষ এবং শ্রমিকদের মধ্যে অনেক জায়গায় হোলি খেলার ছবি আমরা পেয়েছি আজ সকালে ৮ টায় IIFL এর সিকিউরিটি কর্মীরা AITUC অনুমোদিত সিকিউরিটি এন্ড এলাইড ওয়াকার্স ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক শ্রী সুব্রত দাসের বাড়িতে পৌঁছে আবীর খেলায় মাতে তার পর ৯ টা থেকে নিজেদের ডিউটিতে যোগদান করে, শ্রী সুব্রত দাস বলেন এই হোলি উৎসব সব ধর্মের মানুষের জন্য,এই উৎসব সবার,আজ সবাই ভেদাভেদ ভুলে সবাই এই এই উৎসবে মেতেছে, তাই আজকের এই হোলি উৎসবে সবাই কে তিনি স্বাগত জানায়। শ্রী সুব্রত দাস আরো বলেন আজকের এই উৎসবের দিনে দেশের মানুষ যখন খু্শির ছুটি কাটাচ্ছেন তখন আজকের এই দিনে দেশের কন্ট্রাক্টচুয়াল সিকিউরিটি কর্মীরা নিজের পরিবারের কে সময় না দিয়ে তারা সংসার চালানোর তাগিদে ডিউটি করছে, দেশের সব উৎসবেই কন্ট্রাকচুয়াল সিকিউরিটি কর্মীরা ছুটির দিনেও তাদের ডিউটি করতে হয়, তা না হলে তাদের সংসার চলবে না এই সামান্য বেতনে তারা ছুটি নিলে তাদের সংসারে অর্থের টান পড়বে। তা সত্ত্বেও এই উৎসবে কন্ট্রাকচুয়াল সিকিউরিটি কর্মী ভাইরা নিজেদের মধ্যে কিঞ্চিত নিজেদের মধ্যে এই উৎসব পালন করে থাকে। তাই আজ এই উৎসবে তারাও সামিল হয়েছে। AITUC কোনো জাতি ভেদাভেদ বিশ্বাস করেনা,সব উৎসব সবার, জাতপাত নিজের নিজের কিন্তু উৎসব সবার,

About Author

error: Content is protected !!