ড: ইউনুসের আমন্ত্রণে বাংলাদেশে রাষ্ট্র সংঘের মহাসচিব: ১ লাখ রোহিঙ্গীয়া শরণার্থীর সঙ্গে ইফতার:
==================================
বাংলাদেশের জন্য আশীর্বাদ ড: ইউনুস । তিনি বিপ্লব-উত্তর সরকারের প্রধান উপদেষ্টা । বিশ্বে সেদেশের মর্যাদা এক লাফে বেড়ে গেলো বহুগুন । শুধু ইউনুসের কারনে । ড: ইউনুসের আমন্ত্রণে ৪ দিনের বাংলাদেশ সফরে এসে উপস্তিত জাতি সংঘের মহাসচিব এন্টনিও গুতেরেসে । আজ দেশের দক্ষিন অঞ্চলের কক্সবাজারে মিয়ানমার থেকে বিতাড়িতহয়ে ২০১৭ সালে শরনার্থী হিসেবে আসা ১২ লাখ রোহিঙ্গীয়া শরনার্থী অবস্থান করা আশ্রয় শিবিরে যান মহাসচিব । সঙ্গে মোহাম্মদ ইউনুস । ১ লাখ শরনার্থীর সাথে আজ ইফতারে অংশ নেন এন্টনিও গুতেরেসে । বিশ্বের সর্ববৃহত্তম ইফতারে অংশ নিয়ে রোহিঙ্গীয়া শরণার্থীদের প্রতি সমবেদনা জানান মহাসচিব । তাদের নিজ দেশ মিয়ানমারে শীঘ্রই প্রত্যাবর্তন সুনিশ্চিত করার আশ্বাস দেন জাতি সঙ্গের সর্বোচ্চ এই আন্তর্জাতিক কর্মকর্তা । সাদা পাঞ্জাবি পরে নোবেল বিজয়ী ইউনুসের সাথে ১ লাখ শরনার্থীর সাথে ইফতার করেন এন্টনিও গুতেরেসে । শরণার্থীদের অনতি বিলম্বে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে ইউনুস অনুরুধ করেন জাতি সংঘের মহাসচিবকে ।