বৃহস্পতিবার কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে বারাসাতে মৃত্যু এক

*বৃহস্পতিবার কালবৈশাখীর ঝড়ে গাছ উপড়ে বারাসাতে মৃত্যু হল এক ব্যক্তির*

গৌতম দেব নাথ বারাসাত
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় জেলা জুড়ে। উত্তর ২৪ পরগনার বারাসাত ইন্দিরা কলোনিতে, ঘরের উপর উপরে পড়ল আস্ত একটি গাছ। ঘরের মধ্যে শুয়ে থাকা অবস্থায় মৃত্যু হয় এক ব্যক্তির । বছর ত্রিশের গোবিন্দ বৈরাগী ঝড়ের সময় ঘরের মধ্যে শুয়ে ছিলেন। স্থানীয় মানুষ তাকে গাছ কেটে ঘর থেকে বার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। পাশাপাশি বারাসাতের আদিবাসী পাড়া সেখানে একটি গাছ উপরে ছটি ঘরের উপরে পড়ে। সেখানে হতাহতের কোন খবর নেই তবে ছয়টি ঘরই ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দু জায়গাতেই বিপর্যয় মোকাবেলার লোক কাজ করে অবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছে,,

About Author

error: Content is protected !!