*কাশ্মীরের পেহেলগামে সনতনী ভ্রমণকারীদের উপর হামলার প্রতিবাদে ধর্মনগরে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ সমাবেশ।*
সকালের বার্তা প্রতিনিধি ত্রিপুরা (অরিত্র সেন) :-
কাশ্মীরের পেহেলগাম এলাকায় মুসলিম উগ্রবাদরা পরিকল্পিতভাবে হিন্দু সনতনী ভ্রমণকারীদের লক্ষ্য করে হামলা চালিয়ে তাঁদের নির্মমভাবে প্রাণনাশ ঘটিয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ধর্মনগর শহরে এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ, ত্রিপুরা প্রান্ত।
সমাবেশটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে, স্লোগানের মধ্য দিয়ে প্রতিবাদের জোয়ার তুলতে তুলতে এগিয়ে চলে এবং শেষ পর্যন্ত নেতাজি পাদদেশে গিয়ে সমাপ্ত হয়। সমাবেশের শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছবিতে অগ্নিসংযোগ করে প্রতিবাদের মাধ্যমে দুষ্কৃতীদের মদতদাতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয় ।
সমাবেশে উপস্থিত বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য হিন্দু সংগঠনের নেতৃত্ব বলেন, “কাশ্মীরে সন্ত্রাসবাদীরা পরিকল্পিতভাবে হিন্দুদের বেছে বেছে হত্যা করছে। এই নৃশংস সন্ত্রাসী কার্যকলাপ দেশের নিরাপত্তা এবং সনতনী সমাজের অস্তিত্বের উপর সরাসরি আঘাত।অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে সনতনী ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
এই বিক্ষোভে ধর্মনগর শহরের বহু সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শহরের নানা প্রান্ত থেকে প্রতিবাদী মিছিল ধর্মনগরের রাস্তায় মিলিত হয়, এবং সমগ্র শহর জুড়ে এক প্রতিবাদী আবহ সৃষ্টি হয় ।