সম্প্রীতি সভা বিজেপি সিপিএম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৮ ৩৩

*হলদিয়ার সম্প্রীতি সভায় বিজেপি,সিপিএম,কংগ্রেস ছেড়ে তৃণমূল যোগ দিলেন ৮৩৩ জন*

হলদিয়া: নন্দীগ্রাম থেকে হলদিয়া, তমলুক থেকে মহিষাদল একাধিক বিধানসভা এলাকা থেকে বিজেপি,সিপিএম,কংগ্রেস ছেড়ে একাধিক নেতা,কর্মী তৃণমূলে যোগ দিলেন।লোকসভা ভোটে ভরাডুবির পর ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরে বিভিন্ন বিধানসভা ধরে ধরে বুথ স্তর থেকে সাংগঠনিক জেলাস্তর পর্যন্ত সংগঠন গুছিয়ে নিতে ব্যস্ত তৃণমূল।বৃহস্পতিবার হলদিয়ার দুর্গাচক নিউ মার্কেটে কেন্দ্রীয় সরকারের সার্বিক বঞ্চনা ও ধর্মীয় বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।সেই সভায় একে একে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা নেতা,কর্মীরা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের হাত ধরে জোড়াফুলের পতাকা তুলে নেন। পাশাপাশি হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় বিজেপি ও সিপিএমের শ্রমিক সংগঠনের একাধিক নেতারাও জোড়াফুল শিবিরে যোগ দিলেন।এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি অসিত বন্দোপাধ্যায়,চেয়ারম্যান চিত্ত মাইতি,হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মণ্ডল,বিধায়ক সুকুমার দে,তিলক চক্রবর্তী,তাপসী মণ্ডল প্রমুখ।রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ জানান, বিভিন্ন দল থেকে মোট ৮৩৩ জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।শুধু পূর্ব মেদিনীপুর নয় গোটা রাজ্য জুড়ে বিজেপিতে ধস নেমেছে। আগামী বছর ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি ২৬ টি সিট জিততে পারবে কিনা সন্দেহ রয়েছে।পাশাপাশি তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কে হুঁশিয়ারি দেন আগামী ২ মাসের মধ্যে এই জেলায় বিজেপি কে ফাঁকা করে দেবো।বুথ সভাপতি,মণ্ডল সভাপতি থেকে শুরু করে বিধায়ক পর্যন্ত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবে।এদিন সভার শুরুর আগে কাশ্মীরের পেহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলায় নিহত নিরীহ মানুষের স্মরণে শ্রদ্ধা জানান তৃণমূল নেতৃত্বরা।

About Author

error: Content is protected !!