সীমান্ত পেরিয়ে মুম্বাই যাওয়ার ছক, গ্রেপ্তার তিন

সীমান্ত পেরিয়ে মুম্বাই যাওয়ার ছক, গ্রেপ্তার ৩

বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ সূত্র অনুযায়ী হানা দিয়ে সীমান্ত দিয়ে বাংলায় অনুপ্রবেশের পর মুম্বাই পালানোর ছক ভেস্তে দিয়ে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। নদিয়া জেলার ধানতলা থানার অন্তর্গত আড়ংঘাটা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সূত্র মারফত তাঁদের কাছে খবর আসে, গত শুক্রবার দুই বাংলাদেশি মহিলা ভারতীয় দালাল চক্রের সাহায্যে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে নদীয়ার আড়ংঘাটায় গা ঢাকা দিয়েছে। সূত্র অনুযায়ী অভিযানে নামে পুলিশের একটি বিশেষ টিম। তদন্ত চালিয়ে একটি বাড়ি থেকে আয়েশা বিবি ও ইয়াসমিন বিবি নামে ২ বাংলাদেশী মহিলা এবং তপন দাস নামে এক ভারতীয় দালালকে গ্রেফতার করে ধানতলা থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, মুম্বাইয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল ধৃতরা।
ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি, পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে, ধানতলা থানার পক্ষ থেকে ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পেশ করা হলে, আবেদন মঞ্জুর করেন বিচারক। বাংলাদেশ থেকে বঙ্গে প্রবেশ করে গা ঢাকা দিয়ে থাকা, পরে অন্যত্র পালানোর ছক- এর নেপথ্যে কি রয়েছে মানব পাচারের মতো কোনও ঘটনা নাকি অন্য কোনও কারন। সমস্ত সঠিক তথ্য জানতে, ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

About Author

error: Content is protected !!