বছর শুরুর আগেই হলদিয়ায় বইমেলার সূচনা

*হলদিয়া বইমেলার সূচনা*

হলদিয়া: নববর্ষের আগেই শিল্প শহরে শুরু হল তৃতীয় বর্ষে হলদিয়া বইমেলা। হলদিয়ার সিটি সেন্টারে সোনার তরী মার্কেট কমপ্লেক্সে ১২-১৮ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী বইমেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খাদ্য মেলা, বিজ্ঞান মডেল ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। শনিবার বইমেলার সূচনা অনুষ্ঠানে বিভিন্ন স্কুল,কলেজের পড়ুয়াদের নিয়ে দেভোগের বাবাজি বাসা থেকে সিটি সেন্টার পর্যন্ত সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এরপর মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন করে বইমেলার সূচনা করেন প্রাক্তন সাংসদ ও বিধায়ক লক্ষ্মণ শেঠ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুশান্ত কুমার চক্রবর্তী প্রমুখ।মেলায় জেলা ও কলকাতার একাধিক প্রকাশনীর বইয়ের স্টলের পাশাপাশি হস্তশিল্পের প্রদর্শনীর স্টল রয়েছে।মেলা কমিটির সভাপতি সুবিমল দাস বলেন, এবারের মেলায় জেলাজুড়ে বাল্যবিবাহ প্রতিরোধ এবং সাইবার ক্রাইম দূরীকরণের জন্য সেমিনার করা হচ্ছে। পাশাপাশি প্রত্যেকদিন সন্ধ্যায় জেলার বিভিন্ন নাট্য সংস্থার কলাকুশলীরা নাটক প্রদর্শন করবে।

About Author

error: Content is protected !!