হলদিয়া: কেক কেটে সাড়ম্বরে পালিত হল প্রাক্তন সাংসদ ও বিধায়ক লক্ষ্মণ শেঠের ৭৬ তম জন্মদিন। শুক্রবার হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজের মাঠে জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রবীণ রাজনীতিবিদ,সমাজ সংগঠক লক্ষ্মণ শেঠ কে শুভেচ্ছা জানান হলদিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা ও তাঁর অনুরাগীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী,হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর প্রমুখ।