আই আই এফ এল গোল্ড লোন সংস্থার সিকিউরিটি কর্মীদের সভা অনুষ্ঠিত হলো এআইটিইউসির রাজ্যে দপ্তরে
দীর্ঘদিন ধরে আই আই এফ এল গোল্ড লোন সংস্থার সিকিউরিটি কর্মীরা নানা সমস্যার সন্মুখীন হচ্ছিল, রবিবার ইউনিয়নের রাজ্য কমিটির নেতা ও আই আই এফ এল গোল্ড লোন ইউনিটের সাধারণ সম্পাদক শ্রী পবিত্র মন্ডলের নেতৃত্বে সিকিউরিটি কর্মীরা এআইটিইউসি রাজ্য দপ্তরে আসে সেখানে ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক শ্রী সুব্রত দাসের সাথে তাদের ন্যায্য অধিকার ও ন্যায্য দাবি গুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে আজকেই কোর সিকিউরিটি কোম্পানীতে গিয়ে এই সব দাবি গুলো নিয়ে আলোচনায় বসতে হবে,সেই মত তারা কোর কোম্পানীর অফিসে চলে যায় এবং কোর কোম্পানীর ম্যানেজমেন্ট কে আলোচনায় বসতে বাধ্য করে, দীর্ঘক্ষণ আলোচনায় তাদের কিছু দাবি কোর কোম্পানীর ম্যানেজমেন্ট মেনে নেয়, এবং কিছু দাবি গুলো আই আই এফ এল ম্যানেজমেন্ট এর কাছ থেকে আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়, কর্মীরা বলেন কিছুদিনের মধ্যেই পেরে গ্রীন কোম্পানির ম্যানেজমেন্টের সাথেও আলোচনায় বসতে হবে। এবং সেই কোম্পানিরও কিছু সমস্যা দিয়ে আলোচনা করা হবে। যেগুলো মেনে নেবে আর যেগুলো মানবে না সেই সমস্ত না মেনে নেওয়া দাবিগুলো নিয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে তার পাশাপাশি আই আই এফ এল এর জোনাল অফিসে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে