*রামনবমীতেই নন্দীগ্রামের সোনাচূড়ায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন শুভেন্দুর*
হলদিয়া: রামনবমীতেই রামমন্দিরের শিলান্যাস। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সোনাচূড়ায় রামমন্দিরের শিলান্যাস করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।চলতি বছরে গত ২২ জানুয়ারি রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষ্যে নন্দীগ্রামের সোনাচূড়ায় রামমন্দির গড়ে তোলা হবে ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার রামনবমীর দিনেই রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি। নন্দীগ্রামের সোনাচূড়ায় সাড়ে চার বিঘা জমিতে গড়ে ওঠা রামমন্দিরের শিলান্যাসের পাশাপাশি সাধু-সন্তদের উপস্থিতিতে পুজোপাঠ, যজ্ঞ, সংকীর্তন হয়। আমন্ত্রণ জানানো হয়েছিল সমস্ত হিন্দুত্ববাদী সংগঠনকে। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোনাচূড়া বাজার
থেকে মিছিল করে এসে রাম মন্দিরের শিলান্যাস করেন।তিনি বলেন, ‘রাম আস্থার প্রতীক। পশ্চিমবঙ্গের হিন্দুদের ভাগাভাগি করা যাবে না।বাংলায় এখন গেরুয়া স্রোত বইছে।’