*বন্দর শহরে কেন্দ্রীয় বাহিনীর প্রহরায় হলদিয়া ডক ইস্টিটিউট পরিচালক কমিটির নির্বাচন*
হলদিয়া: কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে হলদিয়া ডক ইস্টিটিউট পরিচালক কমিটির ভোট চলছে।১ জন সহ-সভাপতি ও ১৮ জন পরিচালন কমিটির সদস্য গঠনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার টাউনশিপ বি.বি ঘোষ অডিটোরিয়ামে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল ২৯ মার্চ শনিবার সকাল ১০ টা থেকে ফলাফল ঘোষণা করা হবে।এই নির্বাচনে তৃণমূল, বিজেপি এবং সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করছে।তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এবং এন.ইউ.ডব্লিউ.ডব্লিউ (আই) যৌথ ভাবে লড়ছে।অন্যদিকে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটু এবং বাম প্রগতিশীল জোট লড়াই করছে। পাশাপাশি বিজেপি শ্রমিক সংগঠন বিএমএস একক ভাবে লড়াই করছে।বন্দর সূত্রে খবর দুপুর ২ টা পর্যন্ত তীব্র গরমের মধ্যেও তিন শতাধিক সদস্য ভোট দিয়েছে।