*শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক তাপসী মণ্ডল*
হলদিয়া: হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর একাধিকবার তাঁকে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।রবিবার হলদিয়ার সিপিটি মার্কেটে তাপসীর বাড়ির কাছেই সভা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের একবার ঘোষণা করেন। আমার সঙ্গে হলদিয়ার তৃণমূল নেতাদের কথা হয়ে গেছে। তাঁরা জানিয়েছে ওকে একবার প্রার্থী হতে দেন।আপনারা শুধু একজন ভূমিপুত্র বা ভূমিকন্যাকে দাঁড় করিয়ে দেবেন। কীভাবে হারাতে হয় আমরা বুঝে নেব।এই ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যেই এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন হলদিয়া বিধায়ক তাপসী মণ্ডল। তাপসীর দাবি, ‘হলদিয়ার মানুষ জানেন উনি(শুভেন্দু অধিকারী) তৃণমূলে থাকাকালীন হলদিয়া থেকে টাকা তুলতেন। হলদিয়ার ব্যবসায়ী, ঠিকাদারদের থেকে এখনো উনি টাকা তোলেন।’ তাপসী মণ্ডল বিজেপি ত্যাগ করার পর হলদিয়ায় বিজেপির বিভিন্ন মণ্ডলে ও বুথে ঢালাও কর্মসূচি ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।সেই প্রসঙ্গেও তাপসী মণ্ডল জানান, ‘উনাকে এখন বুথে নামতে হচ্ছে তাপসী মণ্ডল কে হারানোর জন্য।এটাই আমার জয়।আসলে উনি ভয় পেয়েছেন।উনার নেতৃত্ব হলদিয়া কখনো জেতাতে পারেননি।দল কে রক্ষা করতে উনাকে প্রত্যেক সপ্তাহে হলদিয়ায় আসতে হবে। কিন্ত হলদিয়ার মানুষ উনার সাথে থাকবেন না। নন্দীগ্রাম,কোলাঘাট থেকে লোক এনে চেয়ার ভরাতে হবে।যদিও তাপসী তৃণমূলে যোগ দেওয়ার পর হলদিয়া তৃণমূল নেতারা মুখে কুলুপ এঁটেছেন। সকলেই রাজ্য নেতৃত্বের নির্দেশের কথা বলে দায় ছড়াচ্ছেন।তাপসী মণ্ডলের সঙ্গে হলদিয়ার অধিকাংশ নেতা সৌজন্য সাক্ষাৎ পর্যন্ত করেনি।এখন দেখার বিষয় হলদিয়ায় বিজেপির পাল্টা সভা তাপসী মণ্ডলের নেতৃত্বে তৃণমূল করে কিনা।