হলদিয়া হ্যাপি হ্যান্ড ট্রাস্ট ও নিক্কন একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবির।
নিজস্ব প্রতিবেদক,হলদিয়া,পূর্ব মেদিনীপুর:হলদিয়া হ্যাপি হ্যান্ড ট্রাস্টের এর উদ্যোগ শনিবার সকাল ১০ টাই অনুষ্ঠিত হলো দুর্গাচক চিলড্রেন পার্কে স্বেচ্ছায় রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা, সহযোগিতাই নিক্কন একাডেমী,
অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে,শুভ উদ্বোধন করেন প্রদীপ জ্বালিয়ে পতঞ্জলি ফুড লিমিটেডের হলদিয়া ইউনিটের পক্ষ থেকে দেবাংশু বইতালিক,ডি জি এম পি এফ এল পক্ষ থেকে দীপেন্দ্র খান দিলওয়ালা, উদ্যোক্তা দের মধ্যে দিয়ে হলদিয়া হ্যাপি হ্যান্ড ট্রাস্টের কর্নাধর ওসিউর রহমান খান বলেন এই শিবিরে ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করে,৩০ জন মহিলা ও ৭০ জন পুরুষ,চক্ষু পরীক্ষা শিবিরে ১৫০ জন চক্ষু পরীক্ষা করান তার মধ্যে ১০০ জনকে বিনা ব্যায়ে চশমা প্রদান করা হয়,আমাদের এই সংস্থা দীর্ঘদিন ধরে সমাজ সেবার কাজ করে চলছে বৃক্ষরোপণ,চক্ষু পরীক্ষা শিবির,রক্তদান শিবির সেই সঙ্গেই নিখরচায় ছাত্র-ছাত্রীদের টিউশন পড়ানো, বিভিন্ন সমাজ সচেতনতামূলক কাজ,আমাদের মূল লক্ষ প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো,তিনি আরও বলেন কোন সংস্থা আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করতে চাইলে আমরা সঙ্গে নিয়ে কাজ করতে প্রস্তুত,বিশিষ্ট সমাজ সেবী সেক সইদুল ইসলাম বলেন আমি হাওড়া জেলা থেকে এসেছি,অনুষ্ঠানে এই প্রথম দেখলাম গিফট ছাড়া রক্তদাতারা রক্তদান করছে ভালো মনের পরিচয় দিয়েছে হলদিয়ার মানুষ,নিক্কন একাডেমির প্রতিষ্ঠাতা স্বাগত দাস বলেন এই একাডেমি দীর্ঘ ১৬ বছর ধরে কালচারাল প্রোগ্রাম করে আসছে,বাংলা বিহার উড়িষ্যা সহ বিভিন্ন জায়গায়,এই প্রতিষ্ঠান তার কালচারাল প্রোগ্রাম তুলে ধরে। নিক্কন একাডেমি থেকে কয়েকশো ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করেছে,তারা চায় ভবিষ্যতে বিদ্যালয়ের গৌরব আরো ছড়িয়ে পড়ুক দেশের বিভিন্ন প্রান্তে।অনুষ্ঠান উপস্থিত ছিলেন হাওড়া জেলা থেকে বিশিষ্ট সমাজ সেবী সেক শিমুল,বিশিষ্ট সমাজ সেবী শেখ শহিদুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবী মুজিব খান,আব্দুল সামাদ খান,মনিমালা করণ,সত্য শঙ্কর সাউ,ডা.মৃত্যুঞ্জয় ঘোড়াই সহ অনেকেই।