তৃনমুল কর্মী হত্যা দোষী দের কারাদন্ডের নির্দেশ

তৃণমূল কর্মী হত্যা, দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ

বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
পঞ্চায়েত নির্বাচনের শেষ লগ্নে তৃণমূল কর্মী খুনের মামলায় অভিযুক্ত ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসাত আদালত। একইসথে পলাতক, জামিন প্রাপ্ত এক অভিযুক্তের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টের নির্দেশ দেয় আদালত। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে হাবরা এক নম্বর ব্লকের বেড়গুম ২ নম্বর পঞ্চায়েত সমিতির আসন থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বিপ্লব সরকার। ভোট পর্ব শেষে স্থানীয় জামতলার পার্টি অফিসে গিয়ে দলীয় কর্মীদের সাথে বসেছিলেন প্রার্থী বিপ্লব। আচমকা বেশ কিছু দুষ্কৃতী ওই পার্টি অফিসে ঢুকে বিপ্লবকে গুলি করে হত্যা করে। ঘটনায় তৃণমূলের আইনজীবী সেলের সদস্য অনুপ দাসও গুলির আঘাতে জখম হয়। প্রার্থী বিপ্লব সরকারকে খুনের ঘটনায় মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিলেও মোটে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। মৃতের পরিবারের পক্ষ থেকে দাখিল হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত চালায় পুলিশ। ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়লেও মোট ৯ জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মামলা চলে বারাসাত আদালতের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের এজলাসে। পুলিশ জানায়, ওই মামলা চলাকালীন কলকাতা হাইকোর্ট থেকে জামিন পায় অভিযুক্তরা। যদিও নিম্ন আদালতে মামলার শুনানির দিনগুলিতে গত সাত বছর ধরে হাজিরা দিত তাঁরা। মামলা চলাকালীন জামিন পাওয়া দুজনের মধ্যে অভিযুক্ত সুজিত দাস পলাতক। বৃহস্পতিবার ২০শে মার্চ বারাসাত আদালতে ছিল সেই মামলার সাজা ঘোষণার দিন। এদিন মামলায় অভিযুক্ত ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। অন্যদিকে অভিযুক্ত পলাতক সুজিত দাস এদিন আদালতে অনুপস্থিত থাকায়, তাঁর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়। সুজিতকে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে বলে জানায় বারাসাত আদালত।

About Author

error: Content is protected !!