স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে ধৃত স্বামীর সাত বছরের কারাদণ্ড। কারাদণ্ড

*স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে ধৃত স্বামীর ৭ বছরের কারাদণ্ড*

হলদিয়া: পণের টাকা না দেওয়ার জন্য স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে ধৃত স্বামীর ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল হলদিয়া মহকুমা আদালত। উল্লেখ্য, ২০১১ সালের ২৯ আগষ্ট হলদিয়া থানার অন্তর্গত বৈষ্ণবচক গ্ৰামে ধৃত যুবক সমীর কুলোভী মদ্যপ অবস্থায় তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করে এবং কেরোসিন তেল গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়।স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রথমে হলদিয়া মহকুমার হাসপাতালে ভর্তি করা হয়। এবং পরে অবস্থার অবনতি হলে তমলুক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্ত শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যাওয়ায় ওই গৃহবধূকে বাঁচানো সম্ভব হয়নি।তাদের একটি পুত্র সন্তান রয়েছে।ওই গৃহবধূর বাবা হলদিয়া থানায় সমীর ও তাঁর মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগে দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করে হলদিয়া থানার পুলিশ।গত ২০১৭ সালের ৭ নভেম্বর অভিযুক্ত সমীর কুলোভী ও তাঁর মা সন্ধ্যা কুলোভী বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ গঠন করে আদালত।এই মামলায় মোট আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।চলতি মাসে গত ২০ মার্চ হলদিয়া মহকুমার আদালতে অতিরিক্ত জেলা দায়রা বিচারক অঞ্জন কুমার সরকার সমীর কুলভীকে ভারতীয় দণ্ডবিধির আইনে ৪৯৮ এ, ৩২৬ ও ৩২৭ ধারা অনুযায়ী সমীর কুলভী কে দোষী সাব্যস্ত করেন। শুক্রবার ধৃতের সাজা ঘোষণা হয়েছে।সরকার পক্ষের আইনজীবী সোমনাথ ভূঁইয়া বলেন, তথ্য প্রমাণের অভাবে অভিযুক্তদের মা কে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হয়েছে এবং অভিযুক্তকে ৭ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

About Author

error: Content is protected !!