সরস্বতী বন্দনা

মহাসমারোহে স্বরস্বতী বন্দনা ও মিলন উৎসবের আয়োজন করলো কুলটিকরি ভাই ভাই সংঘ। প্রতিবছরের ন্যায় বুধবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের কুলটিকরি ভাই ভাই সংঘের আয়োজনে স্বরস্বতীপুজো ও মিলন মেলার উদ্বোধন হলো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে এই ক্লাব স্বরস্বতী পুজোর আয়োজন পরে করে থাকে। এবারেও তাঁর ব্যতিক্রম হয়নি। বিকালে বর্ণাধ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধ্যায় মণ্ডপের ফিতে কেটে উদ্বোধন করেন এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সেহনাজ বেগম। পুজোর পাশাপাশি রয়েছে নাচ গান, বসে আঁকো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান সামাজিক কর্মসূচি। উপস্থিত ছিলেন পানিপারুল গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অরূপ কুমার মাইতি, জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান উদয় সর, সমাজসেবী নিশিকান্ত জানা, ভাই ভাই সংঘের সভাপতি জয়রাম প্রধান সহ অন্যান্য বিশিষ্টজনেরা

About Author

error: Content is protected !!