প্রশিক্ষণ শিবির

*মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে প্রশিক্ষণ শিবির*

হলদিয়া: পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের উদ্যোগে উৎকর্ষ বাংলা প্রশিক্ষণ শিবিরের শেষে শংসাপত্র ও চাকুরির অফার লেটার প্রদান করা হল।বুধবার বিকেলে হলদিয়া পঞ্চায়েত সমিতির প্রেক্ষাগৃহে প্রশিক্ষণপ্রাপ্ত ২৮ জন মহিলাকে শংসাপত্র ও চাকুরির অফার লেটার তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা ঘোড়ায়,সহ-সভাপতি শ্রীকান্ত মাইতি প্রমুখ।গত ৩ মাসের প্রশিক্ষণে মহিলাদের জুটের বিভিন্ন ধরনের ব্যাগ,ফাইল সহ বিভিন্ন জিনিস তৈরি করা হাতেকলমে শেখানো হয়েছে।এরপর হলদিয়ার ব্লকের বজ্রলালচকে শ্যামা ফুট প্রোডাক্ট ওয়ার্কসপে সপ্তাহে ৬ দিন সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মহিলারা কাজ করবেন এবং পারিশ্রমিক পাবেন।প্রশিক্ষক অজয় কুমার মাইতি বলেন, মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

About Author

error: Content is protected !!