ইফতার মজলিস আ য়োজনে কলকাতা পৌরসভা

সকলকে জানাই পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ, কলকাতা পৌরসংস্থা আয়োজিত রমজান উপলক্ষে দাওয়াত-এ-ইফ্‌তার অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিলাম। বৈচিত্রের মধ্যে ঐক্যের- এই ধারা চিরকাল অক্ষুণ্ণ থাকুক। একতাই সম্প্রীতি – এটাই আমাদের মন্ত্র। সর্বধর্ম সমন্বয়বাদ প্রতিটি মানুষের মননে ছড়িয়ে পড়ুক। সব ধর্মই আমার কাছে সম্মানের এবং শ্রদ্ধার। জাতি-ধর্ম-বর্ণ-বর্গের ঊর্ধ্বে, আমাদের সকলের এই অচ্ছেদ্য বন্ধনের গ্রন্থন যেন অটুট থাকে এই প্রার্থনা আমার। এই বাংলা কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্যের এবং এই বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। শান্তি-সৌহার্দের বন্ধনে একত্রিত হয়ে বাংলার সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

About Author

error: Content is protected !!