*হলদিয়ায় বামেদের মিছিল*
হলদিয়া: হলদিয়া পুরসভা নির্বাচন,শ্রমকোড বাতিল সহ একাধিক দাবিতে এবং আগামী ২০ এপ্রিল রবিবার কলকাতায় বামেদের ব্রিগেড সমাবেশ সফল করতে সিটু এবং হলদিয়া বস্তি উন্নয়ন সমিতির উদ্যোগে রবিবার হলদিয়া পুরসভার এলাকায় মিছিল করল বামেরা।এদিন হলদিয়ার বিসিরায় হাসপাতাল থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় বালুঘাটায়।শতাধিক বাম কর্মী সমর্থক মিছিলে হেঁটেছেন।ছিলেন সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অচিন্ত্য শাসমল সহ অন্যান্য নেতৃবৃন্দ।