শিশুর বালিশ ব্যবহার

✍️শিশুর জন্য বালিশ ব্যবহার করা কতটা উপকারী ‼️
🟢 একেবারে নবজাতক শিশুর ক্ষেত্রে অন্তত প্রথম এক মাস কোনোরকম উঁচু তুলার বালিশ বা সরিষার বালিশ বব্যবহার না করে, নরম কাপড় বা কাঁথা ভাজ করে (পাতলা করে ) বালিশের মতন ব্যবহার করতে পারেন।
মেঘা কে ছোট থেকেই বালিশ ছাড়াই অভ্যাস করেছি, এর জন্য ওর মাথার যেকোনো একটি অংশ চ্যাপ্টা হয়ে যাওয়ার মতো কোনো সমস্যা হয়নি।
* আসলে প্রথম দুবছরের বাচ্চাকে যত কম বালিশে শোয়াবেন, বাচ্চার ঘাড়ের হাড়,পেশি ও মেরুদন্ডের জন্য ততই উপকারি।
❎আর বালিশ ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখবেন, ছবিতে যেমন দেখছেন বালিশের উচ্চতা এতটা বেশি যেন না হয়।
কারন এতে বাচ্চার থুতনি, চেপে বাচ্চার বুকের সাথে লেগে থাকে, যা বাচ্চার প্রপারলি ব্রিডিং বা শ্বাস-প্রশ্বাস চালাতে অসুবিধা সৃষ্টি করে।
❎ বাচ্চার ঘুম ঠিক মত হয় না, কান্না করলে, বাচ্চার অবস্থান একটু চেঞ্জ করে দেবেন।
✅ সর্বদা এমন উচ্চতার অপেক্ষাকৃত পাতলা বালিশ ব্যবহার করবেন।
কপি পোস্ট

About Author

error: Content is protected !!