খুশি মুসলিম জাহান

গাজা পুনর্গঠন নিয়ে আরব নেতাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পিছু হঠলেন ট্রাম্প: স্বাগত জানালো চীন, রাশিয়া ও ইউরোপ:: খুশি মুসলিম জাহানে:
==================================

২০২৩ সালের অক্টোবর থেকে টানা ১৫ মাস ধরে ইজরায়েলি বিধংসী আক্রমণে ৪৮ হাজার পেলেস্টানি মারা যায় । অগণিত গাজার লোক আহত । সারা গাজাজুড়ে কেবল ধংসস্তূপ । আপাতত যুদ্ধ বিরতি । এমন পরিস্তিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দিয়ে পুনর্গঠনের নামে গাজা দখল করার পায়তারা শুরু করেন । অবস্থা বেগতিক দেখে নড়ে চড়ে বসে আরব দুনিয়া । গত মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে বৈঠকে বসে ২২টি আরব দেশের সংগঠন আরব লিগ । সিদ্ধান্ত নেয় গাজা গাজাবাসীদেরই । অন্য কেউ গাজা দখল করা মেনে নেয়া হবেনা ।

গাজার আপাতত সংস্কার,স্থায়ী পুনর্নির্মাণ ও শাসন পরিচালনা নিয়ে ব্যাপক আকারে এক প্রস্তাব পেশ করে মিশর । প্রস্তাবে ঐক্যমতে পৌঁছান সব আরব নেতারা । গাজা রক্ষায় ঐক্যবদ্ধভাবে শপথ নেন তাঁরা । গাজাকে পুনর্গঠনের নিমিত্তে ৫৩ বিলিয়ন মার্কিন ডলার বাজেট ধার্য হয় আরব লিগের বৈঠকে । ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লাখ ৬০ হাজার কোটি টাকা ।

মার্কিন প্রেসিডেনট ট্রাম্প ২৩ লাখ গাজার মানুষকে অপসারণ করে গাজা দখলের পায়তারা করেছিলেন । তার এই কুচক্রান্ত বানচাল ও নি:শেষ করে দেন আরব দুনিয়ার নেতারা । আরব লিগের এই সিদ্ধান্তকে সানম্দে স্বাগত জানিয়েছে ইউরোপের প্রথম শারীর দেশ ইংল্যান্ড, জার্মানী, ইটালী ও ফ্রান্স । আরবের ২২ টি দেশ ছাড়াও বাকী ৩৫ টি মুসলিম রাষ্ট্রও কোমর বেঁধে দাঁড়িয়েছে আরবদের পাশে । রাশিয়া, চীন তো আরব লিগের পাশে আছেই । ঠিক হয় আগামী ৫ বছরে গাজাকে ঢেলে সাজানো হবে । করা হবে পুনর্নির্মাণ ।

দুনিয়ার শান্তিকামী মানুষ আরবদের এই ঐতিহাসিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে । আরব নেতাদের শক্ত অবস্থানে পিছু হঠলেন বিশ্ব মুড়োল ট্রাম্প । তাঁর গাজা দখলের বাসনা আর পুরণ হচ্ছেনা । খুশির লহর গাজা ও পেলেস্টাইন জুড়ে । গোটা মুসলিম জাহান খুশি । আরবরা জাগলে বাঁচবে গাজা-পেলেস্টাইন। এই বদ্ধ ধারনা বিশ্বের ২২০ কোটি মুসলমানের । ৭৭ বছর পরে জেগেছে আরব জাহান । দেখা যাক,কোথাকার জল এবার কোথায় গিয়ে দাঁড়ায় ।

About Author

error: Content is protected !!