চমকে দিবে এবার

#হাওড়া_জেলার আরো এক নতুন চমক.হাওড়ার বেলিলিয়াস পার্কের কাছে তৈরি হচ্ছে এই নজর মিনার। ডুমুরজলা ও কোনা এক্সপ্রেসওয়ে এবং হাওড়া ময়দানে যুক্ত করছে যে বাইপাস তার কাছেই তৈরি হচ্ছে এই নজর মিনার।

কতটা উঁচু এই মিনার?
এই মিনারের উচ্চতা প্রায় ১২০ মিটার। কুতুব মিনারের থেকে এই পঞ্চদীপ মিনার প্রায় ৩৮ মিটার চওড়া। নিউটাউনের বিশ্ববাংলা গেটের দ্বিগুণ লম্বা এই টাওয়ার। কলকাতার শহিদ মিনারের থেকেও লম্বা এই টাওয়ার।

কীভাবে এই টাওয়ারে ওঠা যাবে?
দুটি হাইস্পিড এলিভেটর থাকছে। প্রতি সেকেন্ডে তিন মিটার উঠতে পারবে এই এলিভেটর। ১৫জন করে যেতে পারবেন একবারে। এই এলিভেটরে চড়ে ডেকের পাশাপাশি রেস্তরাঁ ও ব্যাঙ্কোয়েট হলে যাওয়া যাবে।

অত্যন্ত শক্তপোক্তভাবে তৈরি করা হচ্ছে এই মিনার। প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, মাটির নীচে ৩৫ মিটার রয়েছে। অর্থাৎ প্রায় ১০ তলার বেশি রয়েছে মাটির নীচে। সব মিলিয়ে ১৬৯টি পাইলিং করা হয়েছে। ভূমিকম্পেও এর কিছু হবে না। ভূমির সঙ্গে এর পরিধি প্রায় ৪০ মিটার। সব থেকে উঁচুতে যে ডেক রয়েছে তার পরিধি প্রায় ২২ মিটার। এই নির্মাণের ক্ষেত্রে ১৪০০ টন স্টিল ব্যবহার করা হয়েছে। কর্পোরেশনের ইঞ্জিনিয়ারিং বিভাগ এই টাওয়ারের গঠনের উপর নজর রাখছেন।

আগামী কয়েক মাসের মধ্য়েই মিনারের কাজ শেষ হতে পারে

#Howrah

About Author

error: Content is protected !!