মঙ্গলবার দশদা বি বি সি বাজারে জৈব আদা বিতরণ কার্যক্রম।
কাঞ্চনপুর প্রতিনিধি :- মঙ্গলবার কাঞ্চনপুর মহকুমার কৃষি দপ্তরের সুপার ইন্ডিটেনডেন্ট কবীর দেববর্মার উদ্যোগে মহকুমার দশদা বিবিসি বাজারে রিয়াং জনজাতি অংশের বেনিফিসারিদের মধ্যে জন প্রতি 50 কেজি করে জৈব আদা, বীজ হিসাবে সরবরাহ করা হয়। মিশন অর্গানিক ভেলু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্ট রিজন (MOVCDNER)নামক প্রকল্প এই বীজ সরবরাহ করে। সংস্থার এমডি জগরাম রিয়াং বোর্ডের ডিরেক্টর বালুজয় রিয়াং অনেকেইএই আদা বীজ বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন। মঙ্গলবার কম্পুই এডিসি ভিলেজর মোট ৩৫ জন বেনিফিসারির মধ্যে এই আদা বীজ সরবরাহ করা হয়। বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে কৃষি দপ্তরের সুপারিনটেনডেন্ট কবীর দেববর্মা জৈব কৃষি পদ্ধতির প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ নিয়ে কৃষকদের সামনে মূল্যবান বক্তব্য রাখেন। আদা ছাড়াও জৈব পদ্ধতিতে হলুদ ও জুমের অন্যান্য ফসল চাষ করে কি করে দরিদ্র কৃষকরা আর্থিক লাভবান হবেন সে বিষয়েও আলোকপাত করেন তিনি।
About Author
Post Views: 87