জল মগ্ন এলাকা যশোর রোড অবরোধ

জলমগ্ন এলাকা যশোর রোড অবরোধ করলেন এলাকাবাসী

গৌতম দেব নাথ – মছলন্দপুর

হাবরা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে বৃষ্টির জল জমে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা যশোর রোড অবরোধ করেছেন। বর্ষার কারণে জল জমে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
হাবরা পৌরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। ভারী বৃষ্টিপাতের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন, কারণ জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কিছু বাসিন্দা জানিয়েছেন, ভোটের আগে নেতারা প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয় না, অন্যদিকে, পৌরসভা সূত্রে জানানো হয়েছে, জল বের করার কাজ চলছে।

About Author

error: Content is protected !!