হলদিয়া মহকুমা হাসপাতালের সুপার ও এসিস্ট্যান্ট সুপারকে শোকজ করল জেলা শাসক

*হলদিয়া মহকুমা হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপার কে শোকজ করল জেলাশাসক*

হলদিয়া: শিল্পশহরে হলদিয়া মহকুমা হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারের কাজে দীর্ঘদিন ধরে তীব্র অসন্তোষ থাকায় দুজনকেই শোকজ করা হল। শুক্রবার বৈঠক করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়, হলদিয়ার মহকুমা শাসক হলদিয়া-সহ জেলার অন্যান্য আধিকারিকরা। আর সেখানেই এই বড় সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।সূত্রের খবর, গত কয়েকদিন আগে হলদিয়া মহকুমা হাসপাতালে রাতে পরিদর্শনে যান জেলাশাসক সহ বিভিন্ন আধিকারিকরা। আর ওখানেই শিল্পতালুকের মধ্যে থাকা মহকুমা হাসপাতালের জীর্ণ অবস্থার কথা জানান রোগী এবং তাদের বাড়ির লোকজন। আর তাতেই ভীষন ক্ষুব্ধ হন জেলাশাসক। এদিনের রোগী কল্যাণ সমিতির বৈঠকে সেই বিষয় ওঠে আর তাতেই হলদিয়া হাসপাতালের সুপার সুভাষ মাহাত ও অ্যাসিস্ট্যান্ট সুপারের অর্ণব মুনিয়ানকে শোকজ করা হয়েছে বলেই প্রশাসন সূত্রে খবর। দীর্ঘদিন নিজেদের কাজের কর্তব্য গাফিলতি করেছেন বলে অভিযোগ।হাসপাতালের বিল্ডিং, শৌচাগার পরিষ্কার-সহ একাধিক অভিযোগ এসেছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় বলেন, রোগী কল্যাণ সমিতির বৈঠক ছিল হলদিয়াতে। আর ওখানেই সুপার সহ অ্যাসিস্ট্যান্ট সুপারের কাজে উষ্মা প্রকাশ করা হয়েছে। কিন্তু দায়িত্ব থেকে সরানোর লিখিতভাবে নির্দেশটা স্বাস্থ্য ভবন থেকে আসবে। বর্তমান হাসপাতালের দায়িত্বে থাকছেন ডেপুটি সি এম ও এইচ-১ নারায়ণ মিদ্যা।

About Author

error: Content is protected !!