সাংবাদিক সংগঠনের ভয়েস অফ মিডিয়া পথ চলা শুরু করলো উত্তর ত্রিপুরা জেলায়

এবার সাংবাদিক সংগঠন ভয়েস অফ মিডিয়া পথ চলা শুরু করলো উত্তর ত্রিপুরা জেলায়।

সকালের বার্তা সংবাদ প্রতিনিধি:-

ধর্মনগরে বৃক্ষরোপনের মাধ্যমে ভয়েস অফ মিডিয়ার পথ চলার শুভারম্ভ করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ব বন্ধু সেন। এদিন ধর্মনগর দীঘির পাড়ে ভয়েস অফ মিডিয়ার সদস্যদের উপস্থিতিতে বৃক্ষরোপন করলেন বিধায়ক বিশ্ব বন্ধু সেন। তারপর তিনি ভয়েস অফ মিডিয়ার উত্তর জেলায় এই পথচলাকে অভিনন্দন জানান তারপর ধর্মনগরে টাউন হলে আয়োজিত হয় ভয়েস অফ মিডিয়ার সাংগঠনিক সভা। এই সভা থেকে ২১ জনের জেলা কমিটি গঠিত হয়। বৈঠক শেষে উত্তর জেলায় ভয়েস অফ মিডিয়ার এই কমিটি গঠনের পর প্রতিক্রিয়া দেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি কৌশিক অধিকারী । এদিন এই কর্মসূচীতে অংশ নেন ধর্মনগরের বিশিষ্ট সাংবাদিক সমর চক্রবর্তী। তিনিও ভয়েস অফ মিডিয়াকে অভিনন্দন জানান। ধর্মনগরে ভয়েস অফ মিডিয়ার এই কর্মসূচীতে এছাড়াও অংশ নেন রাজ্য কমিটির পদাধিকারী উত্তম সিনহা, অজয় পাল, প্রভাত ঘোষ ও বাপ্পা চক্রবর্তী, রমেন্দ্র গোস্বামী সহ অন্যরা।

About Author

error: Content is protected !!