মহিষাদলের ঐতিহ্যবাহী রতে হুড়ো হুড়িতে আহত ১১, সুতাহাটাই রথের ঘন্টা খুলে জখম এক

*মহিষাদলের ঐতিহ্যবাহী রথে হুড়োহুড়িতে আহত ১১, সুতাহাটায় রথের ঘন্টা খুলে জখম এক স্বেচ্ছাসেবক*

হলদিয়া: মহিষাদলের ২৪৯ বছরের প্রাচীন রথ টানতে গিয়ে দুর্ঘটনা।হুড়োহুড়িতে আহত প্রায় ১১ জন দর্শনার্থী। অন্যদিকে হলদিয়ার সুতাহাটা একতা পরিষদের রথে ঘন্টা খুলে মাথায় পড়ল এক স্বেচ্ছাসেবকের।মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানান, এত বড় অনুষ্ঠানে এই রকম ছোটখাটো ঘটনা ঘটতেই পারে। এখানে আতঙ্কের কিছু নেই।পুরী এবং মাহেশের পরেই মহিষাদলের প্রাচীন এই রথের স্থান রয়েছে, দশকের পর দশক রথ উৎসব হলেও কখনও দুর্ঘটনা ঘটেনি, এই প্রথম রথ টানতে গিয়ে প্রায় এগারো জন আহত হয়েছে, তাদের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়
দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের একজনকে আবার সাপে কেটেছে। অন্যান্য বছর পুলিস প্রশাসনের যথেষ্ট নিরাপত্তা থাকলেও এই বছর পুলিশ প্রশাসনের নিরাপত্তা তেমন ছিল না, বেশির ভাগ স্কুল,কলেজ পড়ুয়া এনসিসি ছাত্র ছাত্রীদের দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এই ঘটনা মহিষাদলের আকাশে বড় অমঙ্গলের সূচনা বলেই মনে করছেন অনেকে।

About Author

error: Content is protected !!