*নর্থ ডিস্ট্রিক্ট প্রেসক্লাবের সপ্তম দিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো।*
(অরিত্র সেন সকালের বার্তা প্রতিনিধি ত্রিপুরা)
উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পোস্ট অফিস রোডে অবস্থিত নর্থ ডিস্ট্রিক্ট প্রেসক্লাবের অফিস গৃহে সপ্তম দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত দিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন নর্থ ডিস্ট্রিক্ট প্রেসক্লাবের সভাপতি বীরেন্দ্র চন্দ্র দাস। তাছাড়া উপস্থিত ছিলেন নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য তথা বরিষ্ঠ সাংবাদিক মিন্টু গুপ্ত, সম্পাদক পার্থসারথী দাস সহ ক্লাবের সদস্য সদসাগণ। প্রদীপ প্রজ্জ্বলনেল মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ক্লাবের সভাপতি বীরেন্দ্র চন্দ্র দাস। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মিন্টু গুপ্ত পরবর্তীতে বিগত বছরের সম্পাদক পার্থসারথি দাস তার সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সদস্য সদস্যাগণ বিগত বছরের কাজকর্ম নিয়ে মতামত ব্যক্ত করেন। সভায় সকলের আলোচনার পর পুরাতন কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়। সপ্তম দ্বিবার্ষিক সম্মেলনে সভায় সিদ্ধান্ত অনুসারে আগামী দু বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। ১৯ জনকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি এবং ৯ জনকে নিয়ে কার্যকরী কমিটির গঠন করা হয়। সভাপতি পার্থ সারথি দাস, সহ-সভাপতি কৌস্তভ ভট্টাচার্য, সম্পাদিকা কাকলি রাউত, সহ-সম্পাদক কিশোর হুর, কোষাধ্যক্ষ মিলন নাগ, অফিস সম্পাদক জয়ন্ত পাল, সদস্য- মিন্টু কুমার গুপ্ত, সদস্য- কিষান মালি, সদস্য অমৃত পাল আগামী দু বছরের জন্য নির্বাচিত হন।