*পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে বিশালগড় থানার সামনে জুয়েলার্সের দোকানে হানা দিলো চোর*
(অরিত্র সেন সকালের বার্তা প্রতিনিধি ত্রিপুরা)
বিশালগড় থানার সামনেই পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ভোররাতে জুয়েলার্সের দোকানে হানা দিলো চোর। পুলিশ বসে বসে আঙ্গুল চুষে অভিযোগ বাজার ব্যবসায়ীদের। জানাযায় সোমবার ভোর রাত ৪:৩০ মিনিটে বিশালগড় থানার সামনেই ভোলানাথ জুয়েলার্স দোকানে পেছনের দরজা ভেঙে চোর দোকানে প্রবেশ করে। দোকানের লকার ভাঙ্গার অনেকটাই চেষ্টা করেন।ব্যর্থ হয়ে দোকানে ক্যাশ বাক্সের নগদ অর্থ সহ ৩০০০০ টাকায় জিনিস চুরি করে নিয়ে যায়। তবে সিসিটিভিতে চুরির ঘটনা সম্পূন্ন ক্যামেরা বন্দী হলো বিশালগড় থানার পুলিশ চোরকে সনাক্ত করতে পারছেন না। তাছাড়া বিশালগড় থানার সামনে বিশালগড় মহিলা থানার সামনে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে তা সম্পূর্ণ অচল অবস্থায়। দুই থানার সৌন্দর্য বাড়ানোর জন্যই নাকি এই সমস্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। বিশালগড় থানার পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে চোর থানার সামনে জুয়েলার্সে হানা দিয়ে চুরির ঘটনা সংঘটিত করে অথচ পুলিশ বসে বসে আঙ্গুল চোষে। অন্যদিকে গতকাল চেন্নাইয়ে কোন একটি চুরির ঘটনায় তামিলনাড্ডুর পুলিশ যেভাবে ত্রিপুরা রাজ্য থেকে চোরকে পাকড়াও করেছে। সেদিকে বিশালগড় থানার পুলিশের লজ্জা টুকু থাকা দরকার। বহি:রাজ্য থেকে পুলিশ এসে ত্রিপুরা রাজ্য থেকে চোরকে সনাক্ত করে তুলে নিয়ে যাচ্ছে বাজপাখির মতো অথচ বিশালগড় থানার পুলিশ তার সামনে থাকা ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারছেন না। বিশালগড় বাজারে যদিও নাইটগার্ড রয়েছে তথাপিও প্রতিনিয়ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরির কান্ড সংগঠিত হচ্ছে। তাহলে এ কেমন পুলিশ,কেমন নাইটগার্ড, প্রশ্ন বাজার ব্যবসায়ীদের। কিন্তু উত্তর দেবার মত কেউ নেই। সকালে ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত জুয়েলার্সে দোকানে ছুটে আসেন পুলিশ ছুটে আসেন বাজারে ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল সাহা সম্পাদক বাবুল দেবনাথ সহ অন্যান্য ব্যবসায়ীরা। পুলিশ ব্যবসায়ীদের চাপের মুখে পড়ে দ্রুত চোরকে সনাক্ত করার কাজ শুরু করেন। তবে পুলিশ ব্যর্থ হবে এটা বলাই বাহুল্য। বাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত দোকানের মালিক বিষ্ণু দেবনাথ অভিযোগ করেন বিশালগড় থানা থেকে চোখ তুলে তাকালেই যে প্রতিষ্ঠান পুলিশের চোখের সামনে থাকে সেই দোকানে কিভাবে চোরের দল চুরি করে সেটাই ভেবে পাচ্ছেন না উনারা। আদৌ কি বিশালগড় বাজারে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান রাতে নিরাপদ থাকবে? ব্যবসায়ীদের অভিমত প্রত্যেক ব্যবসায়ীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে এ সমস্ত চুরির ঘটনার পত্রিক ও পরোক্ষভাবে পুলিশের কর্তব্য গাফিলতির অভিযোগ তোলেন।