আজ ১৫ এপ্রিল ২০২৫ তথা ১লা বৈশাখ ১৪৩২ তারিখে পূর্ব মেদিনীপুর জেলায় শুভ নববর্ষ বরণ উপলক্ষে কাপাসএড়্যা অডিটোরিয়াম, মহিষাদল -এ বিভাগীয় নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হল “বাংলা দিবস”। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী তিলক কুমার চক্রবর্তী, মাননীয় বিধায়ক, মহিষাদল বিধানসভা অধিক্ষেত্র; শ্রী সৌমেন কুমার মহাপাত্র, মাননীয় বিধায়ক, তমলুক বিধানসভা অধিক্ষেত্র; শ্রী সুকুমার দে, মাননীয় বিধায়ক, নন্দকুমার বিধানসভা অধিক্ষেত্র; শ্রী শৌভিক চট্টোপাধ্যায়, মাননীয় অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), পূর্ব মেদিনীপুর; শ্রীমতি সুহাসিনী কর, মাননীয়া সহকারী সভাধিপতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ; শ্রীমতি অপর্ণা ভট্টাচার্য, মাননীয়া কর্মাধ্যক্ষ, শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ; মাননীয়া সভাপতি, মহিষাদল পঞ্চায়েত সমিতি; মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, মহিষাদল ব্লক সহ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অন্যান্য চারজন কর্মাধ্যক্ষ; পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর; পাঁশকুড়া পৌরসভার চেয়ারপার্শন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।