যুবকের গলা কাটা দেহ উদ্ধার

সীতারামপুর এথোড়া রোডে যুবকের গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার
১ যুবতী, পাঠানো হলো আসানসোল জেলা আদালতে

আসানসোল দুর্গাপুর পুলিশ কামিশনারেট এর কুলটি থানা অন্তর্গত সীতারামপুর-এথোড়া রোডে গত ৪ তারিখ রাত্রে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ।। মৃত যুবক জামুরিয়া থানার নিঘার বাসিন্দা দেবজ্যোতি সিং। এই ঘটনায় মৃত যুবকের পরিবারের তরফে নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ করা হয় দেবজ্যোতি সিং এর যুবতী সহকর্মী পাম্মি শর্মার (২৩) পুরুলিয়া জেলার পারবেলিয়ার বাসিন্দা এই ঘটনা করেছে।এরপর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ তদন্তে নেমে গতকাল বিকালে অভিযুক্ত পাম্মি শর্মাকে নিয়ামতপুর ফাঁড়িতে ডাকা হয় এরপর দীর্ঘ জেরার পর অভিযুক্ত পাম্মি শর্মার কথায় অসঙ্গতি পাওয়াতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সকাল ১১টায় অভিযুক্ত পাম্মি শর্মাকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে পুলিশ ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে সূত্রের খবর ।

About Author

error: Content is protected !!