একুশে জুন যোগদিবস

*একুশে জুন যোগাদিবস উপলক্ষে এদিন অষ্টাঙ্গ যোগা ফাউন্ডেশন এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান*

*বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-* একুশে জুন যোগাদিবস,আর সেই যোগাদিবস উপলক্ষে এদিন ডায়মন্ড হারবারে পুরাতন বাজার অষ্টাঙ্গ যোগা ফাউন্ডেশন এর উদ্যোগে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন এই যোগাদিবস নিয়ে উদ্যোক্তারা জানান শিশু সহ প্রতিটি মানুষকে যোগায় অংশগ্রহণ করা উচিত। শরীরকে সুস্থ রাখতে এবং শরীরকে গঠন করতে অবশ্যই যোগা করা উচিত। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সোম প্রসাদ পান্ডে, বিমল চন্দ্র মাহাতো, যোগা আচার্য অঞ্জন ঘোষ, রাজকুমার গায়েন, নীলাদ্রি মুখার্জী, নীলাঞ্জন রায় চৌধুরী, তৃষ্ণা মন্ডল, সুব্রত মন্ডল, হরজিৎ সিং, প্রাক্তন শিক্ষক দিলীপ বেরা, সমাজসেবী শংকর সরকার, সাংবাদিক দিলীপ ঘোষ, মহকুমা ডায়মন মুক্তাঙ্গনের সম্পাদক এবং সভাপতি সহ বহুবিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমী কাউর। এছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছিলেন।

About Author

error: Content is protected !!