সরকারি জল সরবরাহের পাইপ দিয়ে জলের সাথে বেরিয়ে আসলো মৃ/ত সাপ!
সকালের বার্তা প্রতিনিধি ত্রিপুরা!
সরকারি জল সরবরাহের পাইপ দিয়ে জলের সাথে বেরিয়ে আসলো মৃ/ত সাপ! চাঞ্চল্য জনক এবং উদ্বেগ জনক এই ঘটনা তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত দুই(২) নম্বর ওয়ার্ড অর্থাৎ শিশুবিহার এলাকায়। স্বাভাবিকভাবেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন বিশুদ্ধ জল সংক্রান্ত বিষয়ে আতঙ্ক তৈরি হয়েছে, ঠিক এর পাশাপাশি প্রচন্ডভাবে ক্ষোভ প্রকাশ করছেন এলাকার সাধারণ মানুষ জন। যদিও এলাকার মানুষের অভিযোগ হচ্ছে, এই প্রথম পানীয় জলের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু বেরিয়ে আসলো ঘটনা তা না, প্রায় সময় কথিত বিশুদ্ধ জলের সাথে চিংড়ি মাছ বা বিভিন্ন প্রকারের ছোট মাছ সহ নানান প্রকারের মৃত প্রাণী প্রায়শই পাওয়া যায়।
এদিকে মঙ্গলবার ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায়, ওই এলাকার জনৈক উমেশ চন্দ্র সাহার বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সরকারি টেপ দিয়ে জল যখন আসছিল না তখন পরিবারের লোকজনরা কি হয়েছে বিষয়টা দেখতে যখন যান তখন দেখা যায় পাইপের মাথায় মৃ/ত সাপ আটকে রয়েছে। এই দৃশ্য দেখে শুধুমাত্র উমেশ চন্দ্র সাহার পরিবারের লোক জনদের না, গোটা এলাকার সাধারণ মানুষের আতঙ্ক তৈরি হয়।
এলাকার মানুষ একাধারে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি এই প্রকারের ঘটনাগুলো যাতে আগামী দিনে না ঘটে, তার জন্য কর্তৃপক্ষ ব্যাবস্থা গ্রহণ করুন এই দাবি করছে।
এখানে বিভিন্ন মহল অফ ক্যামেরায় অভিযোগ করছে, দিনের পর দিন ডি.ডব্লিউ.এস দপ্তরের দৌলতে তেলিয়ামুড়া পৌর এলাকায় পানীয় জল সরবরাহ নিয়ে দিনের পর দিন অভিযোগ উঠছে অথচ দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে কর্মচারীদের কোন হেল দুল নেই।
এখন জলের সাথে মৃ/ত সাপ বেরিয়ে আসার পর কর্তৃপক্ষের টনক নড়ে কিনা, এটাই দেখার বিষয় !!