*বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির সুতাহাটা ব্লক এলাকায়*
হলদিয়া: বয়সের আগেই মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন পরিবারের লোকজন।মূলত গ্রামীণ এলাকা গুলিতে এমন ঘটনা প্রায়ই ঘটেছে। বাল্যবিবাহ রোধ করতে এবার সচেতনতা শিবির করার উদ্যোগ নিয়েছে সুতাহাটা পঞ্চায়েত সমিতি।বাল্য বিবাহ প্রতিরোধমূলক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল সুতাহাটা পঞ্চায়েত সমিতি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায়। মঙ্গলবার সুতাহাটা ব্লকের আশদতলিয়া,হোড়খালি,কুকড়াহাটি,গুয়াবেড়িয়া সহ মোট ৬ টি গ্রাম পঞ্চায়েতে এই সচেতনতা শিবির হয়।শিবিরে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত ছিলেন।বাল্য বিবাহের কুফল, আইনের দিক এবং নারী ও শিশুদের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়।বাল্যবিবাহ ছাড়াও দিনের পর দিন বেড়ে চলা সাইবার ক্রাইম বিষয়েও পড়ুয়াদের সতর্ক করা হয়।সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র বলেন, গ্রামীন এলাকায় নিত্যদিন ধরে চলে এই বাল্যবিবাহের ঘটনা।তা রোধ করতে প্রশাসনের পাশাপাশি পঞ্চায়েত সমিতি উদ্যোগ নিয়েছে। আগামীদিনে বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন কে নিয়ে প্রচার অভিযান চালানো হবে।