চাকরিহারা শিক্ষকদের মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখার আবেদন ফিরদের

*চাকরিহারা শিক্ষকদের মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখার আবেদন ফিরহাদের*

হলদিয়া: সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা শিক্ষকদের স্কুলে যোগ দেওয়ার আহ্বান‍ জানিয়েছিলেন।শিক্ষকের অভাবে গভীর সঙ্কটে পড়েছে বিভিন্ন জেলার একাধিক স্কুল। শিক্ষক–শিক্ষিকারা না এলে পঠনপাঠন কী ভাবে চলবে, তা নিয়ে উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ।এই পরিস্থিতিতে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের আবেদন, ‘মানবিক মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখুন,বিশ্বাস রাখুন।উনি যখন বলেছেন নিশ্চিত কিছু করেন।’ আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিকাশরঞ্জন ভট্টাচার্য কে বলবো, এখন কুমিরের কান্না কেঁদে কোন লাভ নেই।কারন, ওই দুজনেই ২৬ হাজার শিক্ষকদের ভবিষ্যত নষ্ট করেছে। বুধবার হলদিয়ার কুমার চন্দ্র জানা অডিটোরিয়ামে হলদিয়া উন্নয়ন পর্ষদের সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে এসে কলকাতা পুরসভার মেয়র বলেন, ‘বিজেপি বাংলার শান্ত পরিস্থিতি কে নষ্ট করার চেষ্টা করছে। বাংলার শান্ত পরিস্থিতি নষ্ট করে বাংলাকে দখল করা যাবে না।তার কারন, হিন্দু,মুসলিম,শিখ ভাই-ভাই।আমরা সবাই এই বাংলায় শান্তিতে বাঁচতে চাই।’

About Author

error: Content is protected !!