*ওয়েস্ট বেঙ্গল স্বরোজগার কর্পোরেশন লিমিটেডের ডিরেক্টর হলেন শ্যামল মাইতি*
হলদিয়া: ওয়েস্ট বেঙ্গল স্বরোজগার কর্পোরেশন লিমিটেডের ডিরেক্টর হলেন বিজেপি ত্যাগী শ্যামল মাইতি।রাজ্যের সেল্ফ-হেল্প গ্রুপ এবং স্ব-কর্মসংস্থান দপ্তরের যুগ্মসচিব কর্তৃক এই সংক্রান্ত নির্দেশের চিঠি সোমবার পৌঁছেছে তাঁর কাছে। পদ পেয়ে খুশি হলদিয়ার দলবদলু তৃণমূল নেতা শ্যামল মহিতি। বিজেপি ছেড়ে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের সঙ্গে কিছুদিন আগে তৃণমূলে যোগদান করেছিলেন তিনি। তারপর তাঁর এই পদপ্রাপ্তি।