ওয়াকফ বিল বাতিল এর দাবিতে বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল।

*ওয়াকফ বিল বাতিলের দাবিতে বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে ঘোলার মোড় থেকে দুই কিলোমিটার উস্থি পর্যন্ত প্রতিবাদ মিছিলের পর বিডিও র কাছে গণডেপুটেশন ও শান্তিপূর্ণ প্রতিবাদ সভা*

*বাইজিদ মন্ডল উস্থি:-* অল ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ড সম্প্রতি ২০২৫ এপ্রিলের শুরুতে সংসদে পাস হওয়া ওয়াকফ সংশোধনী গুলিকে ইসলামিক মূল্যবোধ, ধর্ম ও শরিয়ত, ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোর উপর একটি গুরুতর আঘাত বলে ঘোষণা করেছে। এআইএমপিএলবি বলেছে যে কিছু রাজনৈতিক দল বিজেপির সাম্প্রদায়িক এজেন্ডাকে সমর্থন করে তাদের তথাকথিত ধর্মনিরপেক্ষ মুখোশ সম্পূর্ণরূপে উন্মোচিত করেছে। এআইএমপিএলবি জোর দিয়ে বলেছে যে এই সংশোধনীগুলির সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সমস্ত ধর্মীয়,সম্প্রদায়-ভিত্তিক এবং সামাজিক সংগঠনের সাথে সমন্বয় করে তারা এইগুলির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের নেতৃত্ব দেবে। আর সেই মুসলিম পার্সোনাল লবর্ডের নির্দেশে মগরাহাট এক নম্বর ব্লক ফ্ল্যাটারনীটি মুভমেন্ট,বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ,জমিয়তে উলামায়ে হিন্দ, মিল্লি ইত্তেহাদ কমিটি সহ এলাকার বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে ঘোলার মিলন মোড় থেকে উস্থি পর্যন্ত কয়েক কিলোমিটার পেয়ে হেঁটে প্রতিবাদ মিছিল করেন। পরবর্তীতে মগরাহাট এক নম্বর ডেভেলপমেন্ট অফিস (বিডিও) এর কাছে ওয়াকফ বিল বাতিলের দাবিতে গণ ডেপুটেশন দেন তার পর উস্থি হাট এলাকায় শান্তিপূর্ণ ভাবে এক প্রতিবাদ সভা করেন। এখানে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন মোল্লা রাজ্য সভাপতিফ্র্যাটারনিটি মুভমেন্ট পশ্চিমবঙ্গ,ডাঃ মশিহুর রহমান
আমিরে হালকা জামায়াত ই হিন্দ পশ্চিমবঙ্গ,অধ্যাপক ডা: জাহান আলি পুরকাইত সাধারণ সম্পাদক
বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ,
মাওলানা এ এফ এম খালিদ
সম্পাদক জামায়াত ই হিন্দ, ফরিদুল হক সরদার ব্লক নাজিম জামায়াত ই হিন্দ, মাস্টার মনিরুল হক ব্লক সভাপতি জমিয়তে উলামায়ে হিন্দ,নূরনবী সরদার ব্লক সভাপতি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া,অ্যাডভোকেট আব্দুল মোমেন হালদার সমাজসেবী,মোঃ সুজাউদ্দিন মোল্লা ব্লক দায়িত্বশীল জমিয়েতে উলামায়ে হিন্দ,মাওলানা সাইফুদ্দিন সাহেব ব্লক সভাপতি ইমাম পরিষদ,বিশিষ্ট সমাজসেবী মাস্টার এ কে এম গোলাম মোর্তোজা,এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন মুসলিম সংগঠনের প্রতিনিধি ও মুসলিম ধর্মপ্রাণ সাধারণ মানুষ। মগরাহাট এক নম্বর ব্লক ফ্র্যাটারনিটি মুভমেন্ট,বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ, মিল্লী ইত্তেহাদ, জমিয়তে উলামায়ে হিন্দ সহ বিভিন্ন মুসলিম সংগঠনের প্রতিনিধির ও সর্ব সাধারণ মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে সম্প্রতি ভারত সরকার কর্তৃক পাস করা ওয়াকফ (সংশোধনী) অ্যাক্ট, ২০২৫-এর বিরুদ্ধে তীব্র আপত্তি ও প্রতিবাদ জানাতে বিডিও কাছে এই গণডেপুটেশন প্রদান, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ফ্ল্যাটারনীটি মুভমেন্ট রাজ্য সভাপতি মনোয়ার হোসেন মোল্লা জানান আমাদের দৃঢ় বিশ্বাস, এই অ্যাক্টটি সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা এবং ওয়াকফ সম্পত্তির স্বায়ত্তশাসনের উপর আঘাত হানছে।এই অ্যাক্টের মাধ্যমে ওয়াকফ বোর্ডের স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং এটি সম্প্রদায়ের জনহিতকর কাজে ব্যবহৃত সম্পত্তির সঠিক ব্যবস্থাপনায় বাধা সৃষ্টি করবে। মাস্টার মনিরুল হক বলেন আমরা মনে করি, এই সংশোধনী সাধারণ মানুষের স্বার্থের পরিবর্তে নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যকে প্রাধান্য দিচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডা: জাহান আলী পূরকাইত জানান দেশের দুই পার্সেন্ট শিখ সম্প্রদায় যদি কৃষি বিল প্রতিবাদ করে বাতিল করতে পারে। তাহলে ১৫ পার্সেন্ট মুসলিম সম্প্রদায় কেনো পারবেনা? যতদিন পর্যন্ত এই বিল বাতিল হচ্ছে,ততদিন এই বিক্ষোভ মিছিল চলতে থাকবে। অবশ্যই গণ আন্দোলনের মাধ্যমে এই বিল বাতিলের ক্ষমতা রাখে।

About Author

error: Content is protected !!