কল্যাণীতে গ্রেফতার আইপিএল ব্যাটিং চক্রের পান্ডা

কল্যাণীতে গ্রেফতার আইপিএল বেটিং চক্রের পান্ডা

বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
আইপিএল ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে বেটিং চক্র চালানোর অভিযোগ উঠে এসেছে বিভিন্ন এলাকা থেকে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে বেটিং চক্রের এক পাণ্ডাতে গ্রেফতার করে নদীয়া জেলার কল্যাণী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আইপিএল চলাকালীন অনলাইন মারফত বেটিং চক্র চালানোর অভিযোগ দায়ের হয় এক ব্যাক্তির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে, নদীয়া জেলার কল্যানী থানার ভুট্টা বাজার এলাকায় নিজ বাড়ি থেকে অভিযুক্ত সিকান্দর মাহাতোকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই মোবাইল থেকে আরও তথ্য পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে বিএনএস ১১২ ও গ্যাম্বলিং এক্ট ৩/৪ ধারায় মামলা রুজু করার পাশাপাশি, পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কল্যাণী থানার পক্ষ থেকে ধৃতকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশের জেরার মুখে পড়ে, পূর্বে বেটিং চক্র চালানোর কথা স্বীকার করে নেয় সিকান্দর। পাশাপাশি বর্তমানে বেটিং চক্র চালাচ্ছে না বলেও দাবি করে সে। যদিও ধৃতের ওই কথা বিশ্বাস না করে পুলিশ জানায়, ধৃত দীর্ঘদিন যাবত অনলাইন মারফত আইপিএল বেটিং চালাতো। তবে ঘটনার সত্য উদ্ঘাটনের জন্য তদন্ত জারি রয়েছে বলে জানায় পুলিশ।

About Author

error: Content is protected !!