পুলিশের জালে তিনজন বাংলাদেশী অনুপ্রবেশ করে

পুলিশের জালে ৩ জন বাংলাদেশী অনুপ্রবেশকারী

বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার অপরাধে ৩ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ। নদীয়া জেলার গাংনাপুর থানা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে টহলদারি চালাচ্ছিল গাংনাপুর থানার পুলিশ। মধ্যরাতে আচমকা ৩ জন ব্যক্তিকে রাস্তায় ইতস্থত ঘুরতে দেখে সন্দেহ হওয়ায়, তাঁদের আটক করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে, ওই ৩ জন ব্যক্তিই বাংলাদেশের বাসিন্দা। কর্মসূত্রে ওপার বাংলা থেকে তাঁরা ভারতে প্রবেশ করেছে। কোনও বৈধ নথি না মেলায় জাফর মিঞা, কাজী আকাশ এবং কাজী মনিরুল হক নামে ওই ৩ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে, ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গাংনাপুর থানার পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট বিচারবিভাগীয় আদালতে পেশ করা হলে, জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

About Author

error: Content is protected !!