*দলবদলের পর প্রথম তৃণমূলের বৈঠকে তাপসী*
হলদিয়া: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর প্রথম হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভায় যোগ দিতে যাচ্ছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। আজ, বৃহস্পতিবার হলদিয়ার গান্ধিভবনে সকাল দশটায় শহর তৃণমূল কংগ্রেসের নেতা, হলদিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর, ওয়ার্ড সভাপতিদের নিয়ে মিটিংয়ের আয়োজন করা হয়েছে। ভোটার তালিকা খতিয়ে দেখার জন্য রাজ্য নেতৃত্ব যে নির্দেশিকা জারি করেছে, তা নিয়েই এই বৈঠক বলে দলীয় সূত্রে জানা গেছে।সদ্য বিজেপি ত্যাগী হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল সেখানে আমন্ত্রিত রয়েছেন।