নিম্নমানের সিমেন্ট রড দেয়ার পরলে ভেঙে পড়ল ছাদ

কাঞ্চনপুর প্রতিনিধি÷ নিম্নমানের কাজের ফলেই ।।
ঢালাইয়ের পর ভেঙ্গে পড়ল প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আর.সি.সি ত্রিপল বক্স কালভার্ট । ঘটনা দশদা আর ডি ব্লকের অন্তরর্গত দশমনিপাড়া ADC ভিলেজের তৈদুছড়া গ্রামে। ।অভিযোগের কাঠগড়ায় কাঞ্চনপুর গ্রামোন্নয়ন দপ্তর।
ঘটনার বিবরণে এলাকাবাসীর সূত্রে যানা যায় যে উন্নত যোগাযোগের জন্য রাজ্য সরকার কাঞ্চনপুর মহকুমার দশদা আর ডি ব্লকের অন্তরর্গত দশমনিপাড়া ADC ভিলেজের তৈদুছড়া গ্রামে ৭১ লক্ষ টাকা ব্যয়ে একটি আর.সি.সি ত্রিপল বক্স কালভার্ট নির্মাণের পরিকল্পনা হাতে নেয় এবং
কাঞ্চনপুর গ্রামোন্নয়ন দপ্তরে টেন্ডারের মাধ্যমে কাজের বরাদ পায় কাঞ্চনপুরের এক ঠিকাদার। । কিন্তু গত রবিবারে সেই কালভার্টটি ঢালাইয় করার কিছুক্ষন পরেই হুরমুড়িয়ে ভেঙে পড়ে ।। এলাকাবাসীদের অভিযোগ নিম্নমানের কাজের ফলেই ঢালাইয়ের পর ভেঙ্গে পড়ে কালভার্টটি ।। এদিকে সংবাদটি চাউর হতেই গোটা কাঞ্চনপুর মহকুমার জুড়েই তীব্র চাঞ্চল্য বিরাজ করছে ।।

About Author

error: Content is protected !!