*সুতাহাটায় তফসিলি এলাকা পরিদর্শনে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের চেয়ারম্যান প্রদীপ ভাস্কর*
হলদিয়া: সুতাহাটা ব্লক এলাকায় পিছিয়ে পড়া তফসিলি সম্প্রদায়ের বাসিন্দারা রাজ্য সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সরজমিনে তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার সুতাহাটা ব্লকের গুয়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এসেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের চেয়ারম্যান প্রদীপ ভাস্কর। এদিন তিনি একাধিক তফসিলি সম্প্রদায়ের বাসিন্দাদের বাড়িতে যান এবং তাঁদের সঙ্গে কথা বলেন। কোন কোন প্রকল্প থেকে তারা বঞ্চিত রয়েছে সে বিষয়ে জানতে জানার চেষ্টা করেন।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অভিষেক দাস,সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র,স্থানীয় গুয়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ সাবিরউদ্দিন প্রমুখ।