*মহেশ্বরা,নুরপুর,কামারপোল সহ সেবাশ্রয়ের ছয়টি বিভিন্ন ক্যাম্প শিবির ঘুরে দেখেন ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন*
*বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-* ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৭০ দিনের সেবাশ্রয়ের পর মেগা ক্যাম্প শুরু হয়েছে রবিবার। সাতটি বিধানসভাতেই একসঙ্গে চলছে এই শিবির। বুধবার ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকে পাটদাহ স্কুল মাঠ,বড় কামার পোল বিডিও পাড়া মাঠ, মহেশ্বরা দেওয়ান তোলা হাসপাতাল মাঠ,নুরপুর মাদ্রাসা মাঠ, খর্দ্দ সহ ছয়টি বিভিন্ন ক্যাম্প শিবির ঘুরে দেখেন ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী ও রোগীর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন তিনি। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি খোঁজখবর নেন রোগীদের শারীরিক অবস্থার।ডায়মন্ড হারবারের ৭টি বিধানসভা এলাকায় একযোগে মেগা ক্যাম্প চলছে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ক্যাম্পগুলি চলবে ২০ মার্চ পর্যন্ত। এই মেগা ক্যাম্প আসলে ৭০ দিনের ফলো-আপ শিবির।