‘বিরক্ত করবেন না’! মুম্বইয়ে হোটেলের দরজায় বোর্ড ঝুলিয়ে আত্মঘাতী যুবক, দায়ী করে গেলেন স্ত্রী এবং কাকিমাকে

আগরার পর এ বার মুম্বই। আবার স্ত্রীকে দায়ী করে আত্মহত্যা করলেন এক যুবক। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন কাকিমার বিরুদ্ধেও। মুম্বইয়ের একটি হোটেল থেকে নিশান্ত ত্রিপাঠী নামে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে তাঁর সংস্থার ওয়েবসাইটে স্ত্রী এবং কাকিমার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলে চিঠিও লিখে গিয়েছেন নিশান্ত।নিশান্তের স্ত্রী অপূর্বা পারেখ এবং কাকিমা প্রার্থনার মিশ্রের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। গত ২৮ ফেব্রুয়ারি নিশান্তের দেহ হোটেলের একটি ঘর থেকে উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর তিন আগে ওই হোটেলে উঠেছিলেন নিশান্ত। ঘটনার দিন হোটেলের দরজার বাইরে একটি বোর্ডে লিখে দেন, ‘আমাকে বিরক্ত করবেন না’। তার পরই হোটেলের বাথরুম থেকে নিশান্তের দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে খবর, নিশান্তের দেহ প্রথমে দেখতে পান হোটেলের এক কর্মী। ঘটনার দিন অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজার তালা বাইরে থেকে খুলে ভিতরে প্রবেশ করেছিলেন ওই কর্মী। তখনই তিনি নিশান্তকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ম্যানেজারকে জানান। পুলিশ এসে পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তের সময় পুলিশ একটি চিঠিও উদ্ধার করে। সেই চিঠি সংস্থার ওয়েবসাইটে লিখে গিয়েছিলেন নিশান্ত। তাঁর ল্যাপটপ থেকে সেই চিঠি উদ্ধার করে পুলিশ। স্ত্রীকে মৃত্যুর জন্য দায়ী করার পাশাপাশি তাঁর প্রতি যে অগাধ আস্থা এবং ভালবাসা ছিল চিঠিতে সেটিও উল্লেখ করেছেন তিনি।

About Author

error: Content is protected !!