আগ্নেয়স্তআগ্নেয়াস্ত্র সহ ধৃত এক

আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক দুষ্কৃতি

বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ

গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার এয়ারপোর্ট থানার অন্তর্গত গঙ্গানগর এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সূত্র মারফত এয়ারপোর্ট থানায় খবর আসে এই মর্মে যে, এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে গঙ্গানগর এলাকায় ঘোরাফেরা করছে। এরপর সূত্র অনুযায়ী তড়িঘড়ি হানা দেয় পুলিশ। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকা এক যুবককে গঙ্গানগর এলাকা থেকে আটক করে। উদ্ধার হয় একটি ওয়ান শার্টার আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ। এরপর উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা সুদীপ দে ওরফে কানাই নামে ওই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ। একাধিক থানায় ধৃতের বিরুদ্ধে বেশ কিছু অপরাধমূলক অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এয়ারপোর্ট থানার পক্ষ থেকে শুক্রবার ধৃতকে বারাসাত মহকুমা আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ধৃত ওই আগ্নেয়াস্ত্র নিয়ে কি উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল, কারও কাছে হস্তান্তরের কথা ছিল কি-না, কোনো নাশকাতার উদ্দেশ্য ছিল কি-না- এমনই নানান প্রশ্নের তদন্তে নেমেছে পুলিশ।

About Author

error: Content is protected !!